টসে হেরে ব্যাটিংয়ে ঢাকা

আপডেট : ১২ নভেম্বর ২০১৬, ১৯:১৭
বাংলাদেশ প্রিমিয়ার লিগে রংপুর রাইডার্সের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে নামছে ঢাকা ডায়নামাইটস। শনিবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টস জেতার পর ঢাকাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান রংপুরের অধিনায়ক নাঈম ইসলাম।
 
রংপুর এখন পর্যন্ত দুই ম্যাচের দুটিতেই জিতে লিগ টেবিলের শীর্ষে রয়েছে। আর ঢাকা দুই ম্যাচের একটিতে জয় ও অপরটিতে হেরে তিনে রয়েছে। দু’দলেরই এটি তৃতীয় ম্যাচ
 
রংপুর রাইডার্স : নাঈম ইসলাম (অধিনায়ক), শহীদ আফ্রিদি, সোহাগ গাজী, সৌম্য সরকার, রুবেল হোসেন, আরাফাত সানি, লিয়াম ডসন, রিচার্ড গ্লিসন, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ শাহজাদ ও গিদরন পোপ।
 
ঢাকা ডায়নামাইটস : সাকিব আল হাসান (অধিনায়ক), কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে, মেহেদি মারুফ, আন্দ্রে রাসেল, ডোয়েন ব্রাভো, নাসির হোসেন, মোহাদ্দেক হোসেন, মোহাম্মদ শহীদ, আলাউদ্দিন বাবু ও সানজামুল ইসলাম।
 
ইত্তেফাক/এমএইচ