বিএসইসির দুঃখ প্রকাশ

আপডেট : ২৬ মার্চ ২০১৯, ২১:৩৪

ইত্তেফাক রিপোর্ট

গত সোমবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সংবাদ সম্মেলনে ঘটে যাওয়া পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করেছে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থাটি। সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দুঃখ প্রকাশ করে বিএসইসি। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, সংবাদ সম্মেলন শেষে যে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির উদ্ভব হয় সে বিষয়টি মোটেই কাম্য ছিল না। যেহেতু সাংবাদিকরা কমিশনের অতিথি হিসেবে এসেছিলেন, সেহেতু উদ্ভূত পরিস্থিতির জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। পেশাগত দায়িত্ব পালনে নিয়মের মধ্যে থেকে অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করার ব্যাপারে সাংবাদিকদের সঙ্গে আলোচনার মাধ্যমে এবং সমজাতীয় বিভিন্ন প্রতিষ্ঠানে সাংবাদিকদের প্রবেশাধিকারের বিদ্যমান সুযোগ-সুবিধার আলোকে ব্যবস্থা গ্রহণ করা হবে।