চাঁদপুরের মতলব ফাজিল মাদ্রাসা কেন্দ্রে শনিবার জেডিসি গণিত পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ধনারপাড় ইসলামিয়া দাখিল মাদ্রাসার অধ্যক্ষ আমিমুল এহছানকে ভ্রমমাণ আদালত ১ হাজার টাকা জরিমানা এবং আরো ৭ শিক্ষককে অব্যাহতি দিয়েছে।
শনিবার দুপুরে মতলব দক্ষিণ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা ভ্রমমাণ আদালত বসিয়ে মতলব ফাজিল মাদ্রাসা কেন্দ্রে জেডিসি গণিত পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ধনারপাড় ইসলামিয়া দাখিল মাদ্রাসার অধ্যক্ষ আমিমুল এহছানকে ১ হাজার টাকা জরিমানা করেন এবং আরো ৭শিক্ষককে অব্যাহতি দেয়। এরা হলেন: তাওহীদ হোসেন- নওগাঁও রাশেদিয়া মাদ্রাসা, বিল্লাল হোসেন- ঘোড়াধারি মাদ্রাসা, নূরুল কাদের- ধোলাইতলী মাদ্রাসা, নুরুল ইসলাম- করবন্ধ মাদ্রাসা, মহসীন- দিঘলদী মাদ্রাসা, ইউসুফ খান ও তাফাজ্জল হোসেন- ধোলাইতলী মাদ্রাসা।
ইত্তেফাক/এসএস
