ইত্তেফাক রিপোর্ট
পাঁচ তারকা হোটেল রয়েল টিউলিপের আইপিও আবেদনের তারিখ ঘোষণা করেছে। কক্সবাজারে অবস্থিত এই হোটেলটির সত্ত্বাধিকারী প্রতিষ্ঠান সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) সময় নির্ধারণ করেছে বিএসইসি। কোম্পানি সূত্রে এ তথ্য জানা যায়। গত সোমবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটিকে সম্মতিপত্র দিয়েছে। সূত্র মতে, আগামী ২২ এপ্রিল থেকে আবেদন শুরু হয়ে চলবে ৬ মে পর্যন্ত। এর আগে বিএসইসির ৬৭৬তম সভায় আইপিও অনুমোদন দেওয়া হয়।
