জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির জন্য পাঁচটি ইউনিটে মোট আবেদন পড়ে ৩০৯০৩ টি (ক ইউনিটে- ৫৩২৯ টি, খ ইউনিটে- ৬৬২৭ টি, গ ইউনিটে- ৫৬০৩ টি, ঘ ইউনিটে- ১১৮৮৬ টি এবং ঙ ইউনিটে- ১৪৫৮ টি)।
সর্বমোট আসন সংখ্যা ১০৪০টি। প্রতি আসনের বিপরীতে আবেদন পড়েছে প্রায় ৩০ টি। ভর্তি পরীক্ষা আগামী ২৪ থেকে ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে। ক-ইউনিটে ভর্তি পরীক্ষা আগামী ২৪ নভেম্বর, খ-ইউনিটে ২৫ নভেম্বর, গ-ইউনিটে ২৬ নভেম্বর, ঘ-ইউনিটে ২৭ নভেম্বর এবং ঙ-ইউনিটে ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে। পাঁচটি ইউনিটে মোট ১৯টি বিভাগে ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রীরা। গত ২ অক্টোবর থেকে ১২ নভেম্বর পর্যন্ত টেলিটক মোবাইল ফোনের মাধ্যমে এসএমএস পদ্ধতিতে আবেদন করে।
পরীক্ষার্থীদের প্রবেশপত্রে সদ্য তোলা এবং স্পষ্ট ছবি লাগাতে হবে। সকল ইউনিটের ভর্তি পরীক্ষার সময় পরীক্ষার হলে ক্যালকুলেটর, মোবাইল ফোন, ডিজিটাল ঘড়ি বা অন্য কোন ইলেক্ট্রনিক্স ডিভাইস সঙ্গে নিয়ে আসতে পারবে না। ভর্তি পরীক্ষার আসনবিন্যাস ও অন্যান্য তথ্যাদি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.jkkniu.edu.bd) দেয়া হবে।
বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক (তথ্য ও গণ সংযোগ) এস.এম হাজিজুর রহমান রবিবার দুপুর ১২ টার দিকে এক প্রেস বিজ্ঞতিতে এসব তথ্য জানান।
ইত্তেফাক/কেকে
