বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ আসরের দশম দিনের প্রথম ম্যাচে রাজশাহী কিংসের বিপক্ষে টসে হেরে ব্যাটিং করছে বরিশাল বুলস। রবিবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টসে জিতে বরিশালকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান রাজশাহীর অধিনায়ক ড্যারেন স্যামি।
বরিশাল : মুশফিকুর রহিম (অধিনায়ক), শাহরিয়ার নাফিস, আবু হায়দার রনি, আল আমিন হোসেন, নাদিফ চৌধুরী, মনির হোসেন খান, তাইজুল ইসলাম, দিলশান মুনাবিরা, রায়াদ এমরিত, ডেভিড মালান ও থিসারা পেরেরা।
রাজশাহী : সাব্বির রহমান, নুরুল হাসান, মেহেদি হাসান মিরাজ, মোমিনুল হক, ফরহাদ রেজা, রকিবুল হাসান, আবুল হাসান রাজু, ড্যারেন স্যামি (অধিনায়ক), সামিত প্যাটেল, উমর আকমল ও কেশরিক উইলিয়ামস।
ইত্তেফাক/এমএইচ
