কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা
কাউখালী উপজেলা পরিষদ নির্বাচনে মঙ্গলবার জাতীয় পার্টি জেপি মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী মো. আবু সাইদ মিঞা মনুর বাইসাইকেল প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে কাউখালী উপজেলা সদরের দক্ষিণ বাজার, উজিয়াল খান, উত্তর বাজারে দিনভর গণসংযোগ পথ সভা অনুষ্ঠিত হয়। এ সব পথসভায় প্রার্থী ছাড়াও জাতীয় পার্টির জেপি নেতৃবৃন্দ এবং স্থানীয় প্রবীণ গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। সভায় বক্তারা চতুর্থ ধাপে অনুষ্ঠেয় আগামী ৩১ মার্চ কাউখালী উপজেলা পরিষদ নির্বাচনে জেপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী আবু সাইদ মনু মিঞাকে বাইসাইকেল মার্কায় ভোট প্রদানের মাধ্যমে বিজয়ী করে দলের চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু (এমপি)’র উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং তাঁর হাতকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
