সামনের গ্রীষ্মেই অ্যাথলেটিকসকে বিদায় জানাবেন স্প্রিন্টের রাজা উসাইন বোল্ট। এরপর ফুটবলেই ক্যারিয়ার গড়ার ইচ্ছা তার। আর এজন্য জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডের সঙ্গে অনুশীলনেরও কথা চলছে তার।
১০০ ও ২০০ মিটারে বিশ্বরেকর্ডধারী বোল্ট লন্ডনে অনুষ্ঠিতব্য বিশ্ব চ্যাম্পিয়নশিপে বিদায় নিবেন। ডর্টমুন্ড কোচ থমাস তুশ্যের সঙ্গে বোল্ট কথা বলছেন বলে দাবি করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।
বোল্ট জানায়, ‘আমরা সবার সঙ্গেই কথা বলছি। তবে আমি যদি ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলতে পারি সেটা হবে স্বপ্নপূরণ।’ ২০০৮ সালে অলিম্পিক অভিষেক হওয়ার পর ট্রিপল ট্রিপল রেকর্ড গড়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন বোল্ট ।
বোল্ট বলেন, ‘আমার অন্ততত চেষ্টা করা উচিত। তারা হয়তো দলে নিবে, নয়তো না করে দেবে। তবে আমি ভালো করবো। কারণ আমি ফিট, কুইক এবং বলের উপর নিয়ন্ত্রণ রাখতে পারি।’ গোল ডটকম
ইত্তেফাক/এমএইচ
