সিলেট নগরীর কাজী টুলায় ইউনিলিভার বাংলাদেশ'র ছিনতাই হওয়া ৭০ লাখ ৭০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। পুলিশ এ ঘটনার সাথে জড়িত দুই ব্যক্তিকে আটক ও কয়েকটিদেশীয় অস্ত্র উদ্ধার করেছে।
আটককৃতরা হলো- সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানাধীন নোয়াগাঁও গ্রামের মাসুক মিয়ার ছেলে আনুর হক ও বিশ্বনাথ উপজেলার লামাকাজি ইউনিয়নের চাঁনপুর গ্রামের মজর আলীর ছেলে কাওসার আহমদ।
রবিবার সন্ধ্যায় সিলেট শহরতলীর বালুচর আল ইসলাহ আবাসিক এলাকা থেকে তাদের আটক করা হয়। মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) রহমত উল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, 'দুপুরে ছিনতাই হওয়া ৭০ লাখ ৭০ হাজার টাকা উদ্ধার হয়েছে। এ ঘটনায় আটকও করা হয়েছে দুই জনকে।'
এর আগে একই দিন বেলা পৌনে ১টায় উত্তর কাজীটুলার কাহের মিয়ার গলিতে ছিনতাইয়ের ঘটনাটি ঘটে। -বাসস।
ইত্তেফাক/এসএস
