মতলব দক্ষিণ (চাঁদপুর) সংবাদদাতা
মতলব দক্ষিণ উপজেলার ধনাগোদা নদীতে ড্রেজার ডুবিতে রুহুল আমিন নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে।
ড্রেজার মালিক কাজল বলেন, রাত ১০টায় কাজ শেষ করে তারা দুইজনেই ঘুমিয়ে পড়ে। ড্রেজারের সাথে যুক্ত পাইপ সরে যাওয়ায় ড্রেজারটি হেলে পড়ে ডুবে যায়। ওসি একেএমএস ইকবাল বলেন, লাশ ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে।
