চলতি আসরে তৃতীয় ফিফটি নাফীসের

আপডেট : ১৪ নভেম্বর ২০১৬, ১৭:০৭
বাংলাদেশ প্রিমিয়ার লিগের চলতি আসরে তৃতীয় অর্ধশতক তুলে নিলেন বরিশাল বুলসের ওপেনার শাহরিয়ার নাফীস। দারুণ ছন্দে থাকা নাফীস চিটাগাংয়ের বিপক্ষে ফিফটি করলেন ৪৫ বলে।
 
তার ইনিংসে ছিল ছয়টি বাউন্ডারি ও একটি ছক্কা। তার ও ডেভিড মালানের ব্যাটিং দৃঢ়তায় জয়ের স্বপ্ন দেখছে বরিশাল। ডেভিড মালান অপরাজিত আছেন ৪৮ রানে।
 
টুর্নামেন্টের প্রথম ম্যাচে ঢাকার বিপক্ষে ৫৫ রান করেছিলেন নাফীস। পরের ম্যাচে কুমিল্লার সঙ্গে জ্বলে উঠতে না পারলেও গত ম্যাচে রাজশাহী কিংসের বিপক্ষে অপরাজিত থাকেন ৬৩ রানে। 
 
সোমবার টুর্নামেন্টে দ্বাদশ ম্যাচে চিটাগাং ভাইকিংসের বিপক্ষে টস জিতে আগে ফিল্ডিং করে বরিশাল বুলস।
 
ব্যাটিংয়ে নেমে তামিম ইকবালের ঝড়ো ৭৫ রানের ইনিংসের উপর ভর করে ১৬৩ রান করে চিটাগাং। এছাড়া ৩৬ রান করেন আরেক ওপেনার জহুরুল ইসলাম। এনামুল হক অপরাজিত থাকেন ২৭ রানে।
 
ইত্তেফাক/এমএইচ