মাগুরা প্রতিনিধি
মাগুরায় হামলায় আহত শ্রীপুরের কাদিরপাড়া মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর রউফ (৫৫) চিকিত্সাধীন অবস্থায় সোমবার বিকালে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে মারা যান। তার বাড়ি মাগুরার মহম্মদপুর উপজেলার বড়রিয়া গ্রামে। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় মাগুরা সিদ্দিকিয়া মাদ্রাসা প্রাঙ্গণে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। মাগুরার মহম্ম্দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল হোসেন জানান, মাগুরার মহম্মদপুর উপজেলার বড়রিয়া গ্রামের বাসিন্দা আবুল বাশার জেলার শ্রীপুর উপজেলার একটি মাদ্রাসায় অধ্যক্ষের চাকরি করতেন। বৃহস্পতিবার মাগুরার মহম্মদপুর উপজেলার বড়রিয়া গ্রামে নতুন পাড়ায় বাড়িতে ফেরার পথে তার ওপর হামলা হয় এবং তিনি গুরুতর আহত হলে তাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হলে চিকিত্সাধীন অবস্থায় মারা যান। পূর্ব শত্রুতার জের ধরে এই হামলার ঘটনা ঘটে।
