সাতক্ষীরা প্রতিনিধি
পূর্ব শত্রুতার জেরে সাতক্ষীরার আশাশুনিতে প্রতিপক্ষের হামলায় চারজন আহত হয়েছে। এ সময় ভাঙচুর করা হয়েছে তিনটি টালির ঘর। সোমবার রাতে উপজেলার শ্বেতপুর গ্রামে এ ঘটনা ঘটে। তবে, প্রতিপক্ষের দাবি তাদেরও একজন আহত হয়েছে। আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় ইউপি সদস্য লিয়াকত বিশ্বাস জানান, আহতদের মধ্যে রনজিদার অবস্থা আশঙ্কাজনক।
ছয় লাখ টাকার মালামাল জব্দ
সাতক্ষীরার পাঁচটি সীমান্তে বিজিবির চোরাচালান বিরোধী অভিযানে ৫ লাখ ৭৫ হাজার ১০০ টাকার বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে। মঙ্গলবার ভোরে কাকডাঙ্গা, তলুইগাছা, হিজলদি, বৈকারী ও ভোমরা সীমান্তে অভিযান চালিয়ে মালামালগুলো জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে- ভারতীয় ফেনসিডিল, পাতার বিড়ি, তামাক, বিড়ির পাতা, পাটের বীজ, স্যান্ডেল, বাই সাইকেল, চা পাতা ও মদ।
সাতক্ষীরা-৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার বলেন, এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত মালামালের মূল্য ৫ লাখ ৭৫ হাজার ১০০ টাকা।
