ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজে (সিডব্লিউআই) দীর্ঘ ৬ বছরের ডেভ ক্যামেরন যুগের সমাপ্তি হয়েছে। বোর্ডের নির্বাচনে তাকে ৮-৪ ভোটে হারিয়ে সিডব্লিউআইয়ের নতুন সভাপতি হয়েছেন সাবেক ওয়েস্ট ইন্ডিজ দলের ম্যানেজার রিকি স্কেরিট। একই সাথে সহ-সভাপতি পতে এমানুয়েল নাথানকে একই ব্যবধানে হারিয়েছেন সেন্ট ভিনসেন্ট ও দ্য গ্রানাডিন্স ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি ড. কিশোর শ্যালো। নির্বাচিত হওয়ার পর স্কেরিট বলেছেন, তিনি মাঠে ও মাঠের বাইরে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটের উন্নয়নের জন্য কাজ করতে চান, ‘আমি সভাপতি হিসেবে নির্বাচিত হতে পারায় অত্যন্ত বিনয়ী এবং অনেক সম্মানিত বোধ করছি। আমরা সবাই এক সাথে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটের মাঠে ও মাঠের বাইরে উন্নয়নের জন্য কাজ করবো।’
