চ্যাম্পিয়নশিপ লিগে অগ্রণী ব্যাংককে পেছনে ফেলল পুলিশ

আপডেট : ১৫ নভেম্বর ২০১৬, ২০:১৮
বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে জয়ে পেয়েছে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব। মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে তারা ১-০ গোলে অগ্রণী ব্যাংক লিমিটেড স্পোর্টস ক্লাবকে পরাজিত করেছে।
 
ম্যাচের ২৫তম মিনিটে পুলিশের পক্ষে একমাত্র জয়সুচক গোলটি করেন আমিরুল ইসলাম।  বাকি সময়ে এই গোলটি শোধ দিতে পারেনি অগ্রণী ব্যাংক। পাশাপাশি ব্যবধান বাড়াতে পারেনি পুলিশও।
 
এ জয়ের ফলে ৫ ম্যাচ থেকে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে পুলিশ। গোল ব্যবধানে এগিয়ে থাকায় সাইফ স্পোর্টিং ক্লাব দ্বিতীয় স্থানে রয়েছে। অন্যদিকে অগ্রণী ব্যাংক তৃতীয় স্থান থেকে চতুর্থ স্থানে নেমে গেছে।
 
ইত্তেফাক/এমএইচ