শাবিপ্রবি ছাত্রলীগ নেতা বদরুল আলমকে একমাত্র আসামি করে কলেজছাত্রী খাদিজা বেগম নার্গিস হত্যাচেষ্টা মামলার অভিযোগপত্র মঙ্গলবার সকালে সিলেটের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম উম্মে সরাবন তহুরা গ্রহণ করেছেন।
আদালতে অভিযোগপত্র উপস্থাপন করলে আদালত শুনানি শেষে এটি গ্রহণ করে আগামী ২৯ নভেম্বর সিলেট মহানগর দায়রা জজ আদালতে মামলার চার্জ গঠনের দিন ধার্য করা হয়।
এর আগে ৮ নভেম্বর সকালে ছাত্রলীগ নেতা বদরুল আলমকে একমাত্র আসামী করে সিলেট মহানগর মুখ্য বিচারিক হাকিম আদালতে মামলার অভিযোগপত্র দেন তদন্তকারী কর্মকর্তা শাহপরান থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন-উর-রশিদ।
গত ৩ অক্টোবর ডিগ্রি (পাস) দ্বিতীয় বর্ষের পরীক্ষা দিতে এমসি কলেজ ক্যা¤পাসে গিয়েছিলেন সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা। বিকেলে পরীক্ষা দিয়ে বেরিয়ে আসার সময় ধারালো অস্ত্র দিয়ে তাঁকে উপর্যপোরী কুপিয়ে গুরুতর আহত করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহস¤পাদক বদরুল আলম (২৭)।
ইত্তেফাক/এমএইচ
