শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের নায়ক টুটুল এবং বিপলু আহমেদ

আপডেট : ২৬ মার্চ ২০১৯, ২২:০৪

এএফসি অনূর্ধ্ব-২৩ ফুটবলের বি গ্রুপে বাছাইয়ে পর্বের শেষ খেলায় শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের জয় এনে দিয়েছেন দুই গোলদাতা বিপলু আহমেদ এবং টুটুল হোসেন বাদশা। বিপলু ৫ মিনিটে এবং টুটুল গোল করেছেন ১৮ মিনিটে।

এই দুই তরুণ তুর্কি দেশের ফুটবলের জন্য প্রত্যাশার জয় এনে দিয়েছেন। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ফুটবলে আগে জয় রয়েছে। কিন্তু এই জয়টি তাদের কাছে অন্যরকম। কারণ এএফসি কাপের বাছাইয়ের শেষ তিনটি আসরে বাংলাদেশের নামের পাশে জয় ছিল না। সেই ইতিহাসটি আজ লিখিয়ে দিয়েছেন বিপলু এবং টুটুল। বিপলু এর আগেও আন্তর্জাতিক ম্যাচে গোল করে বাংলাদেশকে জয় এনে দিয়েছিলেন সেটি ছিল বঙ্গবন্ধু কাপ ফুটবলে। সিলেটের মাঠে সিলেট পর্বে লাওসের বিপক্ষে। তার গোলটির উপর ভর করে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ। এই তরুণ ফুটবলারদের উপর ভর করে এখন দেশের ফুটবল এগিয়ে যাচ্ছে। এরই মধ্যে কম্বোডিয়াকে হারিয়েছে বাংলাদেশের এই তরুণরা। বাহরাইন যাওয়ার আগে কাতারে ১০ দিনের অনুশীলন ক্যাম্প করতে গিয়ে প্রীতি ম্যাচ খেলেছিল ক্লাবের বিপক্ষে। সেখানে একটিতে জয় অন্যটিতে ড্র করেছিল।