ভাঙ্গায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে একজনের মৃত্যু

আপডেট : ১৬ নভেম্বর ২০১৬, ১৫:৩৩
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সাবেক এক ইউপি সদস্য মারা গেছেন। নিহত শাহআলম মোল্লা(৫৫) তুজারপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ছিলেন। তিনি ওই গ্রামের হামেদ মোল্লার ছেলে।
 
তুজারপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাচ্চু মাতুব্বর জানায়, মঙ্গলবার বিকালে গম বীজ ক্রয়ের জন্য ভাঙ্গা থেকে বাসে করে হামেদ ফরিদপুর যাচ্ছিলেন। পরে স্থানীয়রা বাস থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বুধবার সকালে পরিবারের লোকজন লাশটি বাড়ি নিয়ে যায়।
 
চিকিৎসকরা জানায়, অতিরিক্ত চেতনানাশক ওষুধের কারণেই তার মৃত্যু হয়েছে।
 
ইত্তেফাক/এএসএমইউ