জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি কার্যক্রমে প্রথম মেধা তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের বিষয় পরিবর্তন ও ২য় মেধা তালিকা ১৭ নভেম্বর প্রকাশ করা হবে।
ওই দিন বিকেল ৪টা থেকে SMS এর মাধ্যমে ফল পেতে মোবাইল মেসেজ অপশনে গিয়ে- (nu<space>athn<space>roll no) লিখে ১৬২২২ নম্বরে মেসেজ send করলে ফিরতি মেসেজে ফল জানা যাবে এবং রাত ৯টায় ওয়েব সাইট (nu<space>athn<space>roll no) অথবা (admissions.nu.edu.bd) থেকেও ফল পাওয়া যাবে।
এ ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (www.nu.edu.bd/admissions) থেকে জানা যাবে।
বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর এ তথ্য জানিয়েছে।
উল্লেখ্য, ২০১৬-১৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ক্লাস ১৫ নভেম্বর ২০১৬ থেকে শুরু হয়েছে।
ইত্তেফাক/এমআর/ইউবি
