বিএনপি নেতা গিয়াসের মাতৃবিয়োগ

আপডেট : ১৬ নভেম্বর ২০১৬, ১৮:৫৪
 
যুক্তরাষ্ট প্রবাসী বিএনপির সাবেক কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক এবং সাবেক নিউইয়র্ক স্টেট সিনেটর নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী গিয়াস আহমদের মা সাহেরা বেগম (৮০ ) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)।
 
মৃত্যুকালে দুই পুত্র তিন কন্যাসহ বহু আত্মীয়স্বজন রেখে গেছেন। ওয়াশিংটনের লং আইল্যান্ড মেমোরিয়াল গ্রেভইয়ার্ডে দাফন করা হয়েছে। মরহুমার নামাজে জানাজা মঙ্গলবার বাদ যোহর নিউইয়র্কের ৫৪-২৫ রুজভেল্ট এভিনিউ উডসাইড আহলে বায়ত জামে মসজিদে অনুষ্ঠিত হয়। তিনি নিউইয়র্কের এলমাস্ট হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন। সাহেরা বেগমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা, আমেরিকা-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাসট্রিজ সভাপতি হাসানুজ্জামান হাসান প্রমুখসহ বিভিন্ন সংগঠন।
 
ইত্তেফাক/এএম।