পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, 'টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন কর্মসূচি মনিটারিং ও বাস্তবায়নের জন্য নির্ভুল তথ্য অপরিহার্য। সে লক্ষ্যে ডাটা সংগ্রহ করতে হবে নির্ভুল ও যথাযথ পদ্ধতিতে এবং সময়মত। এ কাজে সরকারের পাশাপাশি উন্নয়ন সহযোগী সংস্থা কিংবা বেসরকারি খাত সেকেন্ডারি ডাটা সংগ্রহ করে সরকারকে সহযোগিতা করতে পারে।'
তিনি বলেন, 'নির্ভুল ডাটা সংগ্রহের জন্য বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সক্ষমতা বাড়ানো হয়েছে। ডাটা সংগ্রহের ক্ষেত্রে যেভাবে কাজ করা হচ্ছে তাতে ভুল করার সুযোগ নেই। যথাযথ জরিপের মাধ্যমে বিবিএস প্রাথমিক ডাটা সংগ্রহ করে থাকে।
বুধবার ঢাকায় ডেইলি স্টার কার্যালয়ে ইউএনএফপিএ ও দ্যা ডেইলি স্টার আয়োজিত ‘ডাটা ফর এসডিজিস’ শীর্ষক পলিসি ডায়লগে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জাতীয় সংসদ সদস্য এডভোকেট সানজিদা খানম, এডভোকেট উম্মে কুলসুম স্মৃতি ও নুরজাহান বেগম,পরিকল্পনা কমিশনের সদস্য ড. শামসুল আলম, ইউএনএফপিএ আবাসিক প্রধান আর্জেন্টিনা পিনতো মিটাভেল পিছিন, ডিএফআইডি প্রতিনিধি জেমি এডমন্ডসন, ইউএন উইমেন প্রতিনিধি ক্রিস্টান সুসান হান্টার, পপুলেশন কাউন্সিলের কান্ট্রি ডাইরেক্টর ড. ওবায়দুর রব, বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত জোয়ান ফাইসেল, বিআইডিএস গবেষণা পরিচালক ড.রুশিদান ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। -বাসস।
ইত্তেফাক/এসএস
