আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে রাশিয়ার নাম প্রত্যাহার

আপডেট : ১৬ নভেম্বর ২০১৬, ২১:৩৯
আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে রাশিয়া। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই সংক্রান্ত এক আদেশে স্বাক্ষর করেছেন।
 
আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে রাশিয়ার নাম প্রত্যাহারের বিষয়টি জাতিসংঘকে অবহিত করতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন তিনি। রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, রাশিয়া ২০০২ সালে স্বাক্ষরিত রোম সংবিধি থেকে রাশিয়া নাম প্রত্যাহার করে নিচ্ছে। এই রোম সংবিধির উপর ভিত্তি করেই আন্তর্জাতিক অপরাধ আদালত গঠন করা হয়।
 
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ আদালতের উপর যে প্রত্যাশা ছিল সেটা পূরণ করতে পারেনি। এটি স্বাধীন ও কর্তৃত্বপূর্ণ বিচার আদালত হয়ে উঠতে পারেনি। ইন্ডিপেন্ডেন্ট।
 
ইত্তেফাক/এসএসএ