চন্দনাইশে পুলিশের উপর গুলিবর্ষণের ঘটনায় ১২ জনের বিরুদ্ধে মামলা

আপডেট : ২৬ মার্চ ২০১৯, ২২:১০

চট্টগ্রামের চন্দনাইশে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন চলাকালে পুলিশের উপর এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় ১২ জনকে আসামি করে চন্দনাইশ থানায় মামলা দায়ের করা হয়েছে। গত সোমবার বিকালে মোবাইল টিম-২০ এর দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক আবু বক্কর ছিদ্দিক বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

চন্দনাইশ থানার ইনচার্জ কেশব চক্রবর্তী সত্যতা নিশ্চিত করে বলেন, গত রবিবার সকাল ১০টায় চন্দনাইশ চৌধুরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে কতিপয় যুবক কেন্দ্র দখল করতে পুলিশের উপর গুলিবর্ষণ করে। এতে কনস্টেবল ফরহাদ (২৫) গুলিবিদ্ধ এবং                পুলিশ কর্মকর্তা শাহ আলম আহত হয়। বর্তমানে কনস্টেবল ফরহাদ ঢাকা সামরিক হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন বলে জানা গেছে।