এস্কেলেটর এবং এলিভেটর শিল্পের বিকাশের লক্ষ্যে ২য় বারের মত ঢাকায় আয়োজিত হয়েছে একটি আন্তর্জাতিক মেলা। আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র বসুন্ধরা (আইসিসিবি)-তে 'গ্লোবাল লিফ্ট অ্যান্ড এস্কেলেটর এক্সপো ২০১৬' নামে এ মেলা ১৬ নভেম্বর শুরু হয়েছে। চলবে শুক্রবার পর্যন্ত।
মেলায় এই বছর এস্কেলেটর এবং এলিভেটর উৎপাদক, খুচরা যন্ত্রাংশের উৎপাদক, এলিভেটরের দরজা, গতি নিয়ন্ত্রক এবং বিভিন্ন নিরাপত্তা সরঞ্জামাদির প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে।
একই ছাদের নিচে এলিভেটর এবং এস্কেলেটর পরিসেবা পাওয়ার জন্য এই মেলা আদর্শ হিসেবে পরিগনিত। এই শিল্প সম্পর্কে জানতে এবং নিজস্ব পন্য প্রদর্শন করতে এবং বিশ্বজুড়ে ব্যবসায়িক সুযোগ সম্প্রসারণের ক্ষেত্রে উত্পাদকদের জন্য এই মেলায় অংশগ্রহন একটি চমৎকার সুযোগ। প্রেস বিজ্ঞপ্তি।
ইত্তেফাক/আরএ
