সীতাকুণ্ডে পাঁচ স্টিল মিলকে ১৫ লাখ টাকা অর্থদণ্ড

আপডেট : ১৭ নভেম্বর ২০১৬, ১৫:২০
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় বিএসটিআইয়ের অনুমোদন না থাকার ভ্রাম্যমাণ আদালত পাঁচটি স্টিল মিলকে ১৫ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছে।
 
জানা গেছে, বুধবার সকাল সাড়ে নয়টা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত বিএসটিআইয়ের অনুমোদনবিহীন রড উৎপাদনের অভিযোগে এসব স্টিল মিলকে অর্থদণ্ড দেয়া হয়।
 
এগুলো হলো, আল সাফা স্টিল রি-রোলিং মিল্স লি., পেনিনসুলা স্টিল মিল্স লিমিটেড, ব্রাদার্স স্টাফ ইন্ডাট্রিজ লিমিটেড, এইচ স্টিল রি-রোলিং মিল্স ও ইউনিক স্টিল রি-রোলিং মিল্সে এ অভিযান চালানো হয়। এবং প্রতিটি মিল মালিককে তিন লাখ টাকা করে অর্থদণ্ড দেয়া হয়।
 
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/এএসএমইউ