ইন্টারন্যাশনাল জুনিয়র টেনিসে ভারতের আধিপত্য অব্যাহত

আপডেট : ১৭ নভেম্বর ২০১৬, ২২:০৮
রাজশাহীর জাফর ইমাম টেনিস কমপ্লেক্সে শুরু হয়েছে ‘ইন্টারন্যাশনাল জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ-২০১৬। সাতদিন ব্যাপী এই প্রতিযোগিতা ১৯ নভেম্বর শেষ হবে। 
 
বৃহস্পতিবার বালক একক ৪ টি বালিকা একক ২টি এর দ্বিতীয় র্উান্ডের খেলা এবং বালক দ্বৈত ৪টি বালিকা দ্বৈত ২টি এর প্রথম রাউন্ডের ১২ টি খেলাটি অনুষ্ঠিত হয়েছে। 
 
খেলায় চীনের উজিআও চে চাইনার জিং ইয়াং কে ৬-৪, ৬-৪ সেটে পরাজিত করেন, ভারতের তানিশা কাশাপ চীনের জিয়াউই হু কে ৬-৪, ৭-৫ সেটে পরাজিত করেন, ভারতের কারান শ্রীভাস্তাভ ভারতের ঋিষিকৃষ্ণা আপ্যায়ন কে ৬-২, ৬-৪ সেটে পরাজিত করেন, ভারতের সিদ্ধার্ত ঠাকরান ইউএসের নিকি রেড্ডি কে ৬-২, ৬-৩ সেটে পরাজিত করেন, ভারতের রিসাভ সার্দা ইউএসের অর্জুন মারিয়াপ্পাকে ৩-৬, ৬-১, ৬-১ সেটে পরাজিত করেন, ভারতের মৃত্যঞ্জয় বাদোলা ভারতের অর্জুন চানাথিমিআহ হোনাপ্পা ৬-৪, ৬-১ সেটে পরাজিত করেন। 
 
ইত্তেফাক/এমএইচ