দ্বিতীয় বিভাগ দাবায় চ্যাম্পিয়ন সোনারগাঁ চেস ক্লাব

আপডেট : ১৭ নভেম্বর ২০১৬, ১৮:৩২
গত ৯ নভেম্বর দ্বিতীয় বিভাগ দাবায় অপরাজিত চ্যাম্পিয়ন  সোনারগাঁ চেস ক্লাব। সোনারগাঁও ১৩ পয়েন্ট পেয়ে শিরোপা জয় করে। ইসফট এরিনা ১২ পয়েন্ট নিয়ে রানার্স-আপ হয়।
 
বৃহস্পতিবার দুপুরে ওয়ালটন দ্বিতীয় বিভাগ দাবা লিগের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপমন্ত্রী আরিফ খান জয়, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার বিভাগের প্রধান এফ.এম ইকবাল বিন আনোয়ার (ডন)।
 
ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় ও দাবা ফেডারেশনের ব্যবস্থাপনায় ৩ নভেম্বর শুরু হয় ‘ওয়ালটন।  দশ পয়েন্ট করে নিয়ে টাইব্রেকিং পদ্ধতিতে জনতা ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার সোসাইটি তৃতীয়, উত্তরা সেন্ট্রাল চেস ক্লাব চতুর্থ ও জিআইআইটি চেস একাডেমি পঞ্চম স্থান লাভ করে।
চ্যাম্পিয়ন সোনারগাঁ চেস ক্লাব ও রানার-আপ ইসফট এরিনা ২০১৭ সালের প্রথম বিভাগ দাবা লিগে অংশগ্রহণের সুযোগ পেয়েছে।
 
সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সহ-সভাপতি গাজী সাইফুল তারেক। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীমসহ অন্যান্যরা।
 
প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দল ২৫ হাজার, রানার আপ দল ১৫ হাজার ও তৃতীয় স্থানধারী দল ১০ হাজার টাকা প্রাইজমানি পায়। 
 
ইত্তেফাক/এমএইচ