মার্সেল বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে প্রথম জয় পেয়েছে কাওরান বাজার প্রগতি সংঘ। বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ১-০ গোলে হারায় তারা।
এর আগে উভয় দল ৪টি করে ম্যাচ খেলেছিল। কিন্তু কোনো দলই জয়ের দেখা পায়নি। প্রথম জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামে দুই দল।
এদিন প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধে ম্যাচের ৪৬ মিনিটে জয়সূচক একমাত্র গোলটি করেন কাওরান বাজারের ফরহাদ মিয়া। তার গোলটিই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য বদলে দেয়।
এ জয়ের ফলে ৫ ম্যাচ থেকে ৬ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে অবস্থান নিয়েছে কাওরান বাজার প্রগতি সংঘ। অন্যদিকে ৫ ম্যাচ থেকে ৩ ড্রয়ে ৩ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব।
ইত্তেফাক/এমএইচ
