বাকৃবি ছাত্রলীগের সভাপতি সবুজ, সম্পাদক রুবেল

আপডেট : ১৮ নভেম্বর ২০১৬, ১৬:০৯
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। 
 
পূর্বের কমিটির কার্যক্রম স্থগিতের এক বছর পর এ কমিটি ঘোষণা করা হল। নতুন কমিটির সভাপতি হয়েছেন মো. সবুজ কাজী ও সাধারণ সম্পাদক হয়েছেন মিয়া মোহাম্মদ রুবেল।   
 
বৃহস্পতিবার রাত ১২টার দিকে ছাত্রলীগের সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। 
 
কমিটির সহসভাপতি হিসেবে মনোনীত হয়েছেন আনোয়ারুল হক ও এসএম আনিসুজ্জামান জনি, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নুর এ আলম তপন ও মামুন আল মনসুর এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে ফয়সাল আহমেদ সোহান ও শেখ মাহমুদুর রহমান। এছাড়া কেন্দ্রীয় কমিটির সদস্য করা হয়েছে এস এম রায়হান, সজল মোস্তাক ইভান, খন্দকার তায়িফ রিয়াদ ও আরিফ মাহমুদকে।
 
 
ইত্তেফাক/ইউবি