টসে হেরে ব্যাটিংয়ে কুমিল্লা

আপডেট : ১৮ নভেম্বর ২০১৬, ১৮:০৯
বাংলাদেশে প্রিমিয়ার লিগে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে রংপুর রাইডার্স। শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান রংপুর অধিনায়ক নাঈম ইসলাম।
 
গত আসরের চ্যাম্পিয়ন ‍কুমিল্লা এবার শুরু থেকেই ভক্তদের হতাশ করছে। তাই জয়ের বিকল্প দেখছেন না অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
 
ইত্তেফাক/এমএইচ