নতুন করে সহিংস ঘটনার আশঙ্কায় রায়পুরা উপজেলার নিলক্ষার চরে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে।
শুক্রবার বিকেলে নরসিংদী জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান সেখানে শান্তি শৃংখলা নিশ্চিত করার জন্য ১৪৪ ধারা জারি করেন। এর আগে নরসিংদী পুলিশ সুপার আমেনা বেগম নিলক্ষার চরে লাঠিয়ালদের দৌরাত্ব বন্ধের জন্য সেখানে ১৪৪ ধারা জারির জন্য নরসিংদী জেলা প্রশাসককে লিখিতভাবে অনুরোধ জানান।
গত শনিবার, রবিবার ও সোমবার আওয়ামী লীগের দুই নেতার সমর্থক ও পুলিশের মধ্যে ত্রিমুখী সংঘর্ষে চারজন নিহত হন।
ইত্তেফাক/ইউবি
