বাংলাদেশ প্রিমিয়ার লিগে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী কিংস। শনিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান রাজশাহীর অধিনায়ক ড্যারেন স্যামি।
টুর্নামেন্টে এখনো কোনো জয়ের দেখা পায়নি গতবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। অধিনায়ক মাশরাফি তাই জয় ছাড়া কিছু ভাবছেন না।
অন্যদিকে রাজশাহী আসরে এখন পর্যন্ত চার ম্যাচ খেলেছে। যেখানে তিন হারের বিপরীতে এক জয়ে সপ্তম অবস্থানে রয়েছে সাব্বির-মিরাজদের নিয়ে দলটি।
ইত্তেফাক/এমএইচ
