ইত্তেফাক রিপোর্ট
বিএনপির অঙ্গসংগঠন ওলামা দলের সভাপতি হাফেজ মাওলানা আব্দুল মালেকের (৬৮) দাফন সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার রাজধানীর ইসলামী ব্যাংক হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি তিন মেয়ে ও দুই ছেলে রেখে যান। তার মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এদিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আব্দুল মালেকের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেন, এজেডএম জাহিদ হোসেন, আবদুস সালাম, রুহুল কবির রিজভী, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন প্রমুখ। শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা জানান, হাফেজ আবদুল মালেককে শ্রীপুরে গ্রামের বাড়িতে নিজের প্রতিষ্ঠিত মাদরাসার মসজিদের পাশেই দাফন করা হয়েছে।
