মৃত্যুবার্ষিকী

আপডেট : ২৬ মার্চ ২০১৯, ২২:৩৭

ড. হরিনাথ দে

আজ ২৭ মার্চ শহীদ বিজ্ঞানী ড. হরিনাথ দে-এর  ৪৮তম মৃত্যুবার্ষিকী। ১৯৭১ সালের এই দিনে পাক হানাদার বাহিনী ড. হরিনাথ দেকে তার বাড়ি থেকে ডেকে নিয়ে সুত্রাপুরের লোহারপুলের ওপর গুলি করে হত্যা করে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন বিভাগের অধ্যাপক ও ঢাকার সায়েন্স ল্যাবরেটরির প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার এবং ডায়াবেটিক এসোসিয়েশনের উপদেষ্টা ছিলেন। মৃত্যুবার্ষিকী উপলক্ষে সায়েন্স ল্যাবরেটরির শহীদ স্মৃতি সংসদ  আয়োজিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণসহ  আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। তাছাড়া তার জন্মস্থান মালাকারটোলাতে তার সম্মানে স্থাপিত শহীদ মিনারেও পুষ্পাঞ্জলি অর্পণ করা হবে। তার আত্মার শান্তি কামনায় মন্দিরে বিশেষ প্রার্থনা করা হবে।