বিকেএসপিতে ডোপিং বিরোধী কর্মশালা

আপডেট : ১৯ নভেম্বর ২০১৬, ১৮:৫৮
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন আয়োজিত ডোপিং বিরোধী সচেতনতা ও শিক্ষামূলক একটি কর্মশালা আয়োজিত হয়েছে।
 
শনিবার সকালে সাভারের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্টানে (বিকেএসপি) দিন ব্যাপী এ কর্মশালার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. ওমর ফারুক।
 
বিকেএসপি’র মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সামছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফকরুদ্দিন হায়দার, বিকেএসপি’র পরিচালক (প্রশিক্ষণ) মো. মোশারফ হোসেন মোল্লা, কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মো. ইমরান ইবনে এ রউফ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপ-সচিব গৌতম চন্দ্র পাল ও বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মেডিকেল এন্ড এন্টি ডোপিং কমিটির সদস্য সচিব ডা. মো. শফিকুর রহমান। 
 
কর্মশালায় বিকেএসপি’র সকল শিক্ষার্থী, শিক্ষক ও প্রশিক্ষকরা উপস্থিত ছিলেন। ইউনেস্কোর সহযোগিতায় বাংলাদেশের তিনটি ভেন্যুতে ডোপিং বিরোধী শিক্ষা এবং সচেতনতামূলক কার্যক্রমের ভেন্যু হিসেবে বিকেএসপিতে এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হল।
 
ইত্তেফাক/এমএইচ