জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০১৬-২০১৭ প্রথম বর্ষে স্নাতক সম্মান ভর্তি পরীক্ষা শনিবার থেকে শুরু হয়েছে।
শনিবার 'এ' ইউনিটের আওতায় অংক ও ভৌত বিজ্ঞান ফ্যাকাল্টির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। অপর দিকে আগামীকাল রবিবার 'ডি' ইউনিটের আওতায় জীব বিজ্ঞান ফ্যাকাল্টির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. ফারজানা ইসলাম, প্রো-ভিসি অধ্যাপক ড. আবুল হোসেন ও ডেপুটি রেজিষ্ট্রার (শিক্ষা) মোহাম্মদ আলী পরীক্ষার হল পরিদর্শন করেন। -বাসস।
ইত্তেফাক/এসএস
