ভোলার চরফ্যাশন উপজেলায় সুইড বাংলাদেশ একটি বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক স্কুলের উদ্বোধন করেছে।
শনিবার চরফ্যাশন রোজবাড স্কুল মাঠে এই স্কুলের উদ্বোধন করা হয়। সুইড বাংলাদেশের মহাসচিব জওয়াহেরুল ইসলাম ওরফে মামুন স্কুলটির উদ্বোধন করেন।
চরফ্যাশন বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক স্কুলের সভাপতি মো. মুশফিকুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন চরফ্যশন পৌরসভার মেয়র বাদলকৃষ্ণ দেবনাথ, চরফ্যাশন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ম.এনামুল হক, সুইড বাংলাদেশের সদস্য আজহারুল হক আজাদ, চরফ্যাশন বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক স্কুলের প্রধান উপদেষ্টা জাহিদুল ইসলাম সৌরভ প্রমুখ।
ইত্তেফাক/ইউবি
