৪ কারাবন্দিকে হাজিরের নির্দেশ, জামিন প্রশ্নে হাইকোর্টের রুল

আপডেট : ২০ নভেম্বর ২০১৬, ১২:৩৬
 
বিনা বিচারে দেড়যুগ ধরে কারাগারে থাকা চাঁন মিয়া, মকবুল, সেন্টু ও বিল্লালকে আগামী ৪ ডিসেম্বর হাজির করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে কেন তাদেরকে জামিন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।
 
আজ রবিবার সকাল ১১ টায় বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জেবিএম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
 
বিনা বিচারে কারাগারে থাকা এই চারজনকে নিয়ে চ্যানেল টোয়েনটিফোরে প্রচারিত একটি প্রতিবেদন আইনজীবী কুমার দেবুল দে নজরে আনলে আদালত এই আদেশ দেয়।
 
 
ইত্তেফাক/কেকে