বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে রংপুরে ছাত্রদল ঝটিকা মিছিল করেছে। এ সময় পুলিশ ধাওয়া করে মিছিলটি পণ্ড করে দেয়। এবং রাজিব চৌধুরী ও রাফাত বিন আনোয়ার নামে দুই ছাত্রদল কর্মীকে আটক করে।
পুলিশ জানায়, রবিবার দুপুরে রংপুর স্টেশন রোডে সোনালী ব্যাংক এলাকায় ছাত্রদলের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল বের করে। সোনালী ব্যাংক এলাকা থেকে এক হাজার গজ দূরে প্রেসক্লাবের সামনে পৌঁছালে নেতা-কর্মীদের ধাওয়া করে মিছিলটি পণ্ড করে দেয়া হয়। এ সময় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওই দুই শিক্ষার্থীকে আটক করা হয়।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ইত্তেফাক/এএসএমইউ
