তৃতীয় বিয়ের ইঙ্গিত ইমরান খানের

আপডেট : ২০ নভেম্বর ২০১৬, ১৩:১৫
তৃতীয় বারের মতো বিয়ের ইঙ্গিত দিয়েছেন সাবেক পাকিস্তান অধিনায়ক ও বর্তমানে তেহরিক-ই-ইনসাফ দলের প্রধান ইমরান খান।
 
যুক্তরাজ্যে এক বন্ধুর বোনের বিয়েতে হাজির হয়েছিলেন ইমরান খান। আর সেখানেই আবারও বিয়ের ইঙ্গিত দিলেন তিনি।
 
ইমরান খান জানিয়েছেন, 'বিয়ের ব্যাপারে আমি কাউকে পরামর্শ দিতে পারি না। কারণ, এক্ষেত্রে আমার রেকর্ড ভালো না। হয়তো তৃতীয়বারে আমি ভাগ্যবান হব।'
 
প্রথমে ব্রিটেনের নাগরিক জেমাইমার সঙ্গে বিয়ে হয় ইমরানের। কিন্তু ওই বিয়েও বিচ্ছেদে গড়ায়। এরপর সাংবাদিক রেহাম খানের সঙ্গে বিয়ে হয় ইমরানের। কিন্তু এখানেও শেষমেশ ছাড়াছাড়ি।
 
আর এই অবস্থায় ইমরানের কথা থেকে বোঝা যাচ্ছে, কিছুদিনের মধ্যেই হয়তো নতুন কাউকে দেখা যাবে তার জীবনে। সূত্র- ডেক্কান ক্রনিক্যাল।
 
ইত্তেফাক/এএম