চিত্রশিল্পী মোঃ আব্দুল গাফফার বাবু প্রতিনিয়ত সময়ের চিহ্ন খুঁজে বেড়ান। তাই আঁকা ছবিতে অজস্র চিহ্নের ছড়াছড়ি। কোনো কোনো চিহ্নের বয়স বেশি হওয়ায় ছাপ হালকা হয়ে থাকতে পাওে, কিন্তু দাগ রেখে বসে গেছে গভীরে।
এমন ছবি নিয়ে আয়োজন করা হয়েছে ‘সময়ের ছাপ’ শীর্ষক মোঃ আবদুল গাফফার বাবুর দ্বিতীয় একক চিত্র প্রদর্শনী। গতকাল ১৯ নভেম্বর শনিবার বিকেলে রাজধানীর আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকায় প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের প্রেসিডেন্ট ও সিইও ফারুক সোবহান।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের চিত্রশিল্পী অধ্যাপক সৈয়দ আবুল বারক আলভী এবং অধ্যাপক শিশির ভট্টাচার্য এবং শিল্পী, চিত্র সমালোচক মোস্তফা জামান।
অলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার লা গ্যালারি এবং জুম গ্যালারিতে প্রদর্শনীটি চলবে ২৯ নভেম্বর পর্যন্ত। সোম থেকে বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে রাত ৯টা এবং শুক্র ও শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং বিকেল ৫টা থেকে রাত ৮টা। সবার জন্য উন্মুক্ত।
ইত্তেফাক/এমএআর
