জার্মানির ক্যাসেল বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডেভেলপমেন্ট অ্যান্ড ডিসেন্ট ওয়ার্কের (আইসিডিডি) নির্বাহী পরিচালক অধ্যাপক ড. ক্রিস্টফ শেচরার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে তার অফিসে সাক্ষাৎ করেন।
আজ রবিবার তারা জার্মানির ক্যাসেল বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে যৌথ সহযোগিতামূলক কর্মকাণ্ড গ্রহণের সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেন। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্রিমিনোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জিয়া রহমান উপস্থিত ছিলেন।
এ সময় তারা নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম সম্পর্কে একে অপরকে অবহিত করেন। এছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীদের জার্মানির ক্যাসেল বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রামে বৃত্তিসহ ভর্তির বিষয় নিয়েও তারা মতবিনিময় করেন।-বাসস
ইত্তেফাক/কেকে
