মাস্টার প্লানে ভূমি জরিপ করার সুপারিশ

আপডেট : ২০ নভেম্বর ২০১৬, ১৮:১১
ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় একটি মাস্টার প্লান তৈরি করে আগামী ১০ বছরের মধ্যে ভূমি জরিপের কাজ সমাপ্ত করার সুপারিশ করা হয়েছে।
 
রবিবার সংসদ ভবনে কমিটির সভাপতি মোঃ রেজাউল করিম হীরা'র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়।
 
কমিটির সদস্য মীর শওকাত আলী বাদশা, সামছুল আলম দুদু, এ, কে, এম মাঈদুল ইসলাম এবং জাহান আরা বেগম সুরমা সভায় অংশগ্রহণ করেন।
 
কমিটি ভূমি মন্ত্রণালয় ও জরিপ অধিদপ্তরের কাজের মধ্যে সমন্বয় সাধন, গতিশীলতা বৃদ্ধি ও রাজস্ব আদায় বৃদ্ধি করার লক্ষ্যে প্রযোজ্য ক্ষেত্রে আইন বাতিল বা সংশোধন করার উদ্যোগ গ্রহণ করার সুপারিশও করে। -বাসস।
 
ইত্তেফাক/এসএস