চীনে কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণ, নিহত ৪

আপডেট : ২১ নভেম্বর ২০১৬, ১১:৫২
 
চীনের মধ্যাঞ্চলীয় হুনান প্রদেশে একটি কয়লা খনিতে রোববার গ্যাস বিস্ফোরণে ৪ জনের প্রাণহানি হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ একথা জানিয়েছে।
 
রবিবার বিকেল ৩টার দিকে দেশটির শাওডং কাউন্টির কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণের পর ৫ শ্রমিক সেখানে আটকা পড়ে। এরপর রাত ৮টার দিকে খনি ২ জনের লাশ ও গুরুতর আহত অবস্থায় ১ জনকে উদ্ধার করা হয়।
 
স্থানীয় কর্তৃপক্ষ জানায়, সোমবার সকাল ৮টায় ভেতরে আটকা পড়া বাকি দুই শ্রমিকের লাশ পাওয়া যায়। বিস্ফোরণের কারণ খতিয়ে দেখা হচ্ছে। বাসস।
 
ইত্তেফাক/আরএ