আবারো রাজশাহীর কাছে হারলো ঢাকা

আপডেট : ২১ নভেম্বর ২০১৬, ১৭:৪২
বাংলাদেশ প্রিমিয়ার লিগে আবারো রাজশাহী কিংসের কাছে হারলো ঢাকা ডায়নামাইটস।  সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ঢাকার দেয়া ১৮৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৩ উইকেট হাতে রেখেই টপকে যায় রাজশাহী।
 
দলের হয়ে সর্বোচ্চ ৭৫ রান করে প্যাটেল তার ৩৯ বলের ইনিংসে ছিলো ৫টি চার ও ৬টি ছক্কা। এছাড়া ওপেনিংয়ে নেমে মমিনুল করেন ৫৬ রান। তার ৪২ বলের ইনিংসে ছিলো ৮টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি।
 
ঢাকার হয়ে তিনটি উইকেট নেন ডোয়াইন ব্রাভো। স্যামিকে আউট করেই ম্যাচের ভাগ্য অনেকটা ঘুরিয়ে দেয়ার চেষ্টা করে ব্রাভো। পরের ওভারেই একটি ক্যাচ নেন এই ক্যারিবিয়ান তারকা।
 
তবে শেষ ওভারে ফরহাদ রেজা ও মেহেদী হাসান মিরাজের দুটি চারে জয় নিশ্চিত হয় রাজশাহীর।
 
এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে রাজশাহী কিংসকে ১৮৩ রানের টার্গেট দেয় ঢাকা ডায়নামাইটস। কুমার সাঙ্গাকারার ৬৬ রানের উপর ভর করে ১৮২ রান করে ঢাকা। শেষ দিকে অধিনায়ক সাকিব আল হাসান ১২ বলে ১৮ ও সিকুজি প্রসন্ন ১৫ বলে ৩০ রান করে অপরাজিত থাকেন। রাজশাহীর পক্ষে ২ উইকেট নেন ফরহাদ রেজা।
 
এদিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন সাকিব আল হাসান। এর আগে ১১ নভেম্বরের ম্যাচটিতে ৬ উইকেটের জয় পায় রাজশাহী। ঢাকার দেয়া ১৩৯ রানের লক্ষ্যটা ১১ বল হাতে রেখেই টপকে যান স্যামি-সাব্বিররা। এবার ১৮৩ রানের টার্গেট পেরোল ১ বল হাতে রেখে।
 
ইত্তেফাক/এমএইচ