তফাজ্জল হোসেন মানিক মিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট শুরু

আপডেট : ২১ নভেম্বর ২০১৬, ১৭:০৬
জিয়ানগরে তফাজ্জল হোসেন মানিক মিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। 
 
সোমবার বিকালে উপজেলা জাতীয় যুব সংহতির (জেপি) আয়োজনে ১২ দলীয় টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উপজেলার পাড়েরহাট রাজলক্ষ্মী বিদ্যালয় ও কলেজ মাঠে উপজেলা যুব সংহতির সভাপতি রিয়াজ মাহমুদের সভাপতিত্বে খেলাটি উদ্বোধন করেন সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান হাফিজ। খেলার সার্বিক সহযোগিতা করছেন উপজেলা যুব সংহতির সাধারণ সম্পাদক আহাদুল ইসলাম শিমুল। 
 
এ সময় যুব সংহতির নেতারা বলেন,  তফাজ্জল হোসেন মানিক মিয়া পিরোজপুরের কৃতি সন্তান। তাকে আমরা বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরার চেষ্টা করছি। আমাদের এই ধারা আগামীতেও অব্যাহত থাকবে। আর খেলধূলার মাধ্যমে যুব সমাজের মধ্য থেকে মাদকাশক্তি দূর করা সম্ভব। তাই এ ধরনে খেলাধূলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা নিয়মিত করতে চাই। 
 
উদ্বোধনী খেলায় অংশ গ্রহণ করে বালিপাড়া ক্রিকেট একাদশ  ও পাড়েহাট ক্রিকেট একাদশ।  অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুব সংহতি নেতা সুমন হাওলাদার, মাহাববু খান, আবু সরদার, নাঈম হোসেন, লিটন ফকির, মিজান শেখ ও ছাত্রলীগ নেতা মুরাদ খান সেতু প্রমুখ।
 
ইত্তেফাক/ইউবি