শাহজালালে হাতব্যাগ চোর আটক: ১ বছর কারাদণ্ড

আপডেট : ২৭ মার্চ ২০১৯, ০০:২৬

হযরত শাহজালাল বিমানবন্দরে এক প্রবাসী যাত্রীর হাত ব্যাগ চুরি করার সময়  চোরকে হাতেনাতে গ্রেফতার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ। গত সোমবার রাতে বিমানবন্দরের বহুতল কার পার্কিং এলাকা থেকে জাহিদকে (৩০) আটক করার পর ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির করা হয়। আদালত তাকে ১ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে।

বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন্স অ্যান্ড মিডিয়া) মোঃ আলমগীর হোসেন জানান, সোমবার রাতে প্রবাসী যাত্রী মোঃ আব্দুল আলিম (৩০) বহুতল কারপার্কিংয়ের দোতলায় তার গাড়িতে তন্দ্রাচ্ছন্ন ছিলেন। এসময় জাহিদ গাড়ি হতে তার ছোট হ্যান্ড ব্যাগ চুরি করে নিয়ে যায়। অভিযোগ পেয়ে বিমানবন্দর আর্মড পুলিশ আগমনী ক্যানোপি-২ এর বাহির গেট থেকে জাহিদকে ব্যাগসহ আটক করে।