টেকেরহাটে ৬৮ পিস ইয়াবাসহ ২ যুবক গ্রেফতার

আপডেট : ২১ নভেম্বর ২০১৬, ২১:১৪
 
টেকেরহাট বন্দরের রেণ্ডিতলা থেকে ৬৮ হাজার পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেফতার করেছে মাদারীপুর গোয়েন্দা পুলিশ। সোমবার রাত আটটার দিকে তাদের আটক করা হয়।
 
গোয়েন্দা পুলিশের এসআই রথীন্দ্রনাথ জানায়, গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে রেণ্ডিতলার মোটরসাইকেলের গ্যারেজের সামনে থেকে ৬৮ পিস ইয়াবাসহ সুমন ও আসাদুল নামে দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। ইয়াবা ব্যবসা আসাদুল পার্শ্ববর্তী মুকসুদপুর উপজেলা রাঘদী নয়াকান্দি গ্রামে ইসমাইল শেখের পুত্র। সুমন টেকেরহাটের এক ব্যবসায়ীর ছেলে।

ইত্তেফাক/এএম।