মুলারের রিপোর্ট দ্রুত কংগ্রেসে আনতে চান ডেমোক্র্যাটরা

আপডেট : ২৭ মার্চ ২০১৯, ০০:৪১

যুক্তরাষ্ট্রে রবার্ট মুলারের তদন্ত প্রতিবেদন কংগ্রেসে আনতে চেষ্টা চালাচ্ছেন বিরোধী ডেমোক্র্যাটরা। কিন্তু রিপাবলিকানরা সেই চেষ্টায় বাধা দিচ্ছেন। ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়া হস্তক্ষেপ করেছিল কিনা এবং প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে রাশিয়ার যোগসাজস ছিল কিনা সেই বিষয়ে তদন্ত হয়। তদন্তে এসব অভিযোগের প্রমান পাওয়া যায়নি। সিনেটে জুডিশিয়ারি কমিটির রিপাবলিকান চেয়ারম্যান রাশিয়ার সঙ্গে ট্রাম্পের নির্বাচনী প্রচারণার কোনো সংযুক্ত ছিল কিনা তা নিয়ে তদন্তের উেসর বিষয়ে তদন্ত করার আহবান জানিয়েছেন। তবে ডেমোক্র্যাটরা মুলারের রিপোর্ট প্রকাশের যে দাবি জানিয়েছেন তা নাকচ করে দিয়েছেন তিনি। এর আগে প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের ছয়টি কমিটির প্রধানরা অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বারের কাছে চিঠি পাঠিয়েছেন তদন্ত রিপোর্ট প্রকাশের দাবি জানিয়ে। তারা ২ এপ্রিল পর্যন্ত সময়সীমা বেধে দিয়েছেন। -রয়টার্স