মাহাথির মোহাম্মদকে আকাশসীমা ব্যবহার করতে দেয়নি ভারত

আপডেট : ২৭ মার্চ ২০১৯, ০০:৫৯

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে বহনকারী বিমানকে আকাশসীমা ব্যবহার করতে দেয়নি ভারত। এই অভিযোগ পাকিস্তানের। কিন্তু নয়াদিল্লি সেই অভিযোগ অস্বীকার করেছে। পাকিস্তানের জাতীয় দিবস উপলক্ষ্যে গত ২৩ মার্চ পাকিস্তান সফরে যান মাহাথির মোহাম্মদ। ভারতের কর্মকর্তারা জানিয়েছেন, পাকিস্তান তার আকাশসীমা বন্ধ রেখেছিল। গত ২৬ ফেব্রুয়ারি বালাকোটে বিমান হামলার পর থেকে পাকিস্তান এই সিদ্ধান্ত নেয়। এজন্য মাহাথির মোহাম্মদকে বহনকারী বিমানটিকে অনেক দূর পথ অতিক্রম করে পাকিস্তানে যেতে হয়। পাকিস্তানের প্রচারকে মিথ্যা বলে অভিহিত করেছে ভারত। -নিউজ-১৮